২০১০ সালের আগস্ট মাসে চীনের নবীন মোটরগাড়ি শিল্পপ্রতিষ্ঠান জিলি ১৮০ কোটি মার্কিন ডলার দিয়ে পৃথিবীর সুবিখ্যাত মোটরগাড়ির ব্র্যান্ড ভোলভো ক্রয় করেছে। চীনের জিলি মোটরগাড়ি শিল্পপ্রতিষ্ঠানের প্রাথমিক ধারণা ছিল জনসাধারণের জন্য সস্তা দামের ভালো মোটরগাড়ি তৈরি করা। কিন্তু এখন এ শিল্পপ্রতিষ্ঠানের ধারণা হচ্ছে সবচেয়ে নিরাপদ. পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানির মোটরগাড়ি তৈরি করা। এখন চিলি শিল্পপ্রতিষ্ঠান প্রতি বছর ৬ লাখ মোটরগাড়ি ও ৬ লাখ মোটর তৈরি করতে সক্ষম। বর্তমানে জিলি চীনের অন্যান্য স্বতন্ত্র মোটরগাড়ির ব্র্যান্ডের মতো প্রধানত সস্তা দামের মোটরগাড়ি তৈরি করে থাকে।
নতুন কমেন্ট যুক্ত করুন